হরমুজ প্রণালি /

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

রুবেল হাসান স্টাফ রিপোর্টার, ঢাকা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

ইরানি কর্মকর্তাদের এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুড ও ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৮ সেন্টে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। এ পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ অব্যাহত রাখে, তবে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র: আল–জাজিরা

এশিয়া বাংলা ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

ইরানি কর্মকর্তাদের এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুড ও ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৮ সেন্টে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। এ পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ অব্যাহত রাখে, তবে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র: আল–জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত