হরমুজ প্রণালি ঘিরে নতুন জোটের উদ্যোগ, তেলের দামে রেকর্ড

নজরুল ইসলাম সাব-এডিটর, ঢাকা
হরমুজ প্রণালি ঘিরে নতুন জোটের উদ্যোগ, তেলের দামে রেকর্ড
হরমুজ প্রণালি ঘিরে নতুন জোটের উদ্যোগ, তেলের দামে রেকর্ড

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা ও ইরানের পাল্টা ব্যবস্থার হুমকির পর গতকাল বৃহস্পতিবার রেকর্ড দামের সাক্ষী হয়েছে অপরিশোধিত তেলের বাজার। এর মধ্যেই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বিপরীতে তেহরানও কৌশলগত জলপথটিতে ‘নতুন অধ্যায়’ শুরু করতে চাচ্ছে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির শঙ্কায় মে মাসে ধীরে চলার নীতি নিয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে গতকাল ব্যারেলপ্রতি ১২৬ ডলারে ওঠে। তবে দুপুরের পর কিছুটা কমে যায়। গত চার বছরের মধ্যে এমন রেকর্ড দামের পর মে মাসের শুরুতে বিনিয়োগকারীরা নতুন হিসাব কষতে শুরু করেছেন। জার্মানির ডয়চে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিম রিড এএফপিকে বলেছেন, সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কায় তেলের দামও বাড়ছে। বিনিয়োগকারীরা দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা ধরে নিয়েই বাজারের হিসাব কষছেন।

বিশ্ববাজারে নতুন করে এই অস্থিরতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে অ্যাক্সিওসের একটি প্রতিবেদন প্রকাশের পর। এতে বলা হয়েছে, সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। অন্যদিকে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় আছে। যেটি স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের হাতে পৌঁছাতে পারে। তবে এর মধ্যেই হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যা শান্তি আলোচনায় ভাটা পড়ার নতুন ইঙ্গিত দিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী গতকাল মোজতবা বলেন, ‘আজ থেকে হরমুজ প্রণালিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে।’ তিনি এর ধরন নিয়ে কিছু উল্লেখ করেননি। তবে এ জলপথ দিয়ে তেল রপ্তানি করা দেশগুলোকে উদ্দেশ করে বলেন, ‘আমেরিকাকে ছাড়াই এখন তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে।’ একই সঙ্গে বলেছেন, জলপথের মতো তেহরান নিজেদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতাও বজায় রাখবে।

খামেনির এই বিবৃতির একটি ব্যাখ্যা দিয়েছেন আলজাজিরার সাংবাদিক সরদার আতাস। তাঁর মতে, হরমুজ প্রণালিতে ইরান এখনও তাদের অধিকার ও সার্বভৌমত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছে। এই প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এবং আলোচনায় এটিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজে লাগবে। তবে যুক্তরাষ্ট্রও থেমে নেই। হরমুজ সচল করতে তারা এবার আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে।

এশিয়া বাংলা ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত