ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না—ইরানের এমন ঘোষণার পর এই ঊর্ধ্বগতি দেখা যায়।
এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গ্রিনিচ মান সময় ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়।
আর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫.৬৩ ডলারে উঠেছে।
তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে।
যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—এই অনিশ্চয়তার কারণে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।


