ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আকাশ ইসলাম স্টাফ রিপোর্টার, ঢাকা
ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার হুমকি দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) তিনি বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।’

সূত্র: আল–জাজিরা

এশিয়া বাংলা ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার হুমকি দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) তিনি বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।’

সূত্র: আল–জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত