অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা

রুবেল হাসান স্টাফ রিপোর্টার, ঢাকা
অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা

গ্রিন সিগনাল পেয়ে হরমুজ প্রণালি পাড়ি দিতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশের ৩১ নাবিক ও ক্রু নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি হরমুজ পুরোপুরি অতিক্রম করতে পারে। পারস‍্য উপসাগরে থাকা জাহাজটি শুক্রবার রাত নয়টায় হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগেও একাধিকবার হরমুজ প্রণাণি অতিক্রম করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এটি। তবে এবার তারা সফল হওয়ার ব‍্যাপারে প্রবলভাবে আশাবাদী। কারণ সব ধরনের জাহাজের জন‍্য এই প্রণালি উন্মুক্ত বলে শুক্রবার ঘোষণা দিয়েছে ইরান।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক বলেন, ‘আগে একাধিকবার চেষ্টা করে আমরা সফল না হলেও আশা করছি বাংলার জয়যাত্রা জাহাজটি শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। শুক্রবার রাত নয়টার দিকে নোঙ্গর তোলে হরমুজের দিকে রওনা হয় এটি। জাহাজে বাংলাদেশের ৩১ জন নাবিক সুস্থ রয়েছেন। তাদের মনোবলও চাঙ্গা রয়েছে।’

ইরানের কর্তৃপক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়াতে শুক্রবার ফের এই প্রণালির উদ্দেশ্যে বাংলার জয়যাত্রা জাহাজটি রওনা দিয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত শুক্রবার ইরান ঘোষণা দেয়, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সব বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করতে পারবে। এরপরই শতাধিক জাহাজ রওনা দেয় হরমুজ অভিমুখে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাতে জানান, ঘণ্টায় নয় নটিক্যাল মাইল গতিতে হরমুজ পাড়ি দিচ্ছে তাদের জাহাজটি। এই গতিতে চললে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হরমুজ পাড়ি দিতে পারবে তারা। জাহাজের সব নাবিক সুস্থ আছেন। নির্বিঘ্নে এবার হরমুজ পাড়ি দিতে পারবে বলে সবাই আশাবাদী।

প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে জাহাজটি। এই সার নেওয়া হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। বিএসসির এই জাহাজ ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলে এটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়ে। সেখান থেকে কয়েকবার চেষ্টা করেও তারা হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।

এশিয়া বাংলা ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত